স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারঃ


মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আল মাহবুব কমিউনিটি সেন্টার, সরকার বাজারে ৩০ ডিসেম্বর সোমবার মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি রিপন আহমেদের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সাম্মু চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠািত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়া রানী এস, প্রভাষক, দর্শন বিভাগ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার।
আবু মিয়া চৌধুরী, চেয়ারম্যান, ০১নং খলিলপুর ইউনিয়ন, অবিনাশ চন্দ্র দে, প্রধান শিক্ষক, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়, শিহাবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ, কবি আবু সাইদ সুফিয়ান, প্রধান শিক্ষক, বাহার মর্দন জয়গুননেছা উচ্চ বিদ্যালয়, জার্মান প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মইনুল ইসলাম, এসআই শিপু কুমার দাস, ফাহাদ মিয়া, সাধারণ সম্পাদক নবিগঞ্জ প্রেসক্লাব।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি নজমুল আহমদ চৌধুরী, হাফিজ জুবায়ের আহমেদ, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, অর্থ সম্পাদক হুমাউন কবির, রাজন আহমেদ, কিবরিয়া আহমেদ, সজিব আহমেদ, হৃদয় আহমেদ, নেছার আহমেদ, সুফায়েল আহমেদ, রায়হান আলী, ফয়েজ আহমেদ, মাহেদ আলম, মোহাম্মদ আলী, জায়েফ আহমেদ, সামিউল ইসলাম সায়েম, হাসান আহমেদ প্রমূখ ।
আমন্ত্রিত অতিথি বৃন্দ এসময় উপস্থিত প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেষ্ট এবং বিভিন্ন শিক্ষা উপকরণ সমুহ পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
