বৃহঃস্পতিবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরসাড়ে তিন হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত।

সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারঃ


সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি পরিক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্দ্যেগে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল, বড়লেখা, জুড়ী সহ মোট ৭টি কেন্দ্র তথা সমগ্র জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে জেলার সাতটি উপজেলায় ৩৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৮৯ টি পরীক্ষা কক্ষে ১৯৯ জন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার জন্য ১০০ জন স্বেচ্ছাসেবক তাদের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন যে , প্রেরণা কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষার নিয়ম কানুন আমাদের কাছে খুবি ভালো লেগেছে, এছাড়া বাচ্চারা ও খুবই উৎসাহিত হয়ে এই পরীক্ষায় অংশ গ্রহন করেছে। আমাদের মনে হয় এর আগেও অনেকগুলা মেধাবৃত্তিক পরীক্ষা হয়েছে কিন্তু এত সুশৃংখলভাবে পরীক্ষা হয়েছে বলে আমাদের মনে হয় না। এটা আমাদের কাছে এক কথায় অসাধারণ এক অনুভূতির তাদের পরিবেশ বা তাদের শৃঙ্খলা বিধি গুলো অসাধারণ। আর বাচ্চারও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পরীক্ষা দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে তারা এভাবে আয়োজন করবেন, বলে আমরা সবাই আশাবাদি আমরা তাদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করছি।
পরীক্ষা পরিচালনা জেলা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ সন্তোষ প্রকাশ করে বলেন, মেধাবী নতুন প্রজন্ম তৈরীর ক্ষেত্রে আমাদের এ উদ্যোগ ছাত্র অভিভাবকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। অত্যন্ত কষ্ট করে পরীক্ষা পরিচালনায় যারা সহযোগিতা করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুর আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ মু. শেরুজ্জামান, পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনুর রশিদ, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব,ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ও ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী জেলা সমন্বয়ক মোঃ ইয়ামির আলী, সদস্য সচিব সীতাব আলী।

সম্মিলিত মেধা পুরস্কার হিসেবে থাকছে ১ম পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৮ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ৩য় পুরস্কার শ্রেণি ভিত্তিক নগদ ৬ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট। শ্রেণি ভিত্তিক মেধার
ক্রমানুসারে পরবর্তী ১৭ জনকে নগদ ২ হাজার টাকা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। সম্মিলিত মেধা তালিকার ২০ জনের বাহিরে প্রত্যেক উপজেলায় শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ মেধার ক্রমানুসারে ১০ জনকে নগদ ১ হাজার টাকা দেওয়া হবে।

রিলেটেড

জনপ্রিয়