বৃহঃস্পতিবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরমীরপুর বি আর জি ক্লাব কর্তৃক ইসলামিক মেধাবৃত্তি পরীক্ষা ও কিরাত...

মীরপুর বি আর জি ক্লাব কর্তৃক ইসলামিক মেধাবৃত্তি পরীক্ষা ও কিরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারঃ


মৌলভীবাজার সদর উপজেলাধীন ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন বি আর জি ক্লাব মীরপুর কর্তৃক আখাইলকুড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত, সকল মাদ্রাসা ও মীরপুর গ্রামব্যাপী মক্তব পর্যায়ে ইসলামিক মেধাবৃত্তি পরীক্ষা ও কিরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত মেধা বৃত্তি পরীক্ষা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম, অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন বি আর জি ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জুয়েল আহমদ রনি, ও মিজু আহমদ রনি।

এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এম মুহিবুর রহমান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বোরহান উদ্দিন সোসাইটি মৌলভীবাজার। সৈয়দ আহমদ কবির, কায়সার আহমদ,আমিনুর রশিদ তরফদার কামাল প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে -শেখ মো. আব্দুল মুকিত, মো. আব্দুর রকিব,আব্দুল হাই বাচ্চু,আব্দুল হামিদ ফজলুসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের যৌথ দায়িত্ব পালন করেন ক্লাব সহ সভাপতি- মো. মনির উদ্দিন, ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান রিজন,এসময় পরীক্ষার প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন, মাওলানা তরাজুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত,মাওলানা জুবায়ের আহমদ। উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় মক্তব পর্যায়ে ৭০ জন ও মাদ্রাসা পর্যায়ে ২৫০ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকারি ছাত্র ছাত্রীদের মক্তব পর্যায়ে ১ম পুরস্কার ৩ হাজার,টাকা ২য় পুরস্কার, ২ হাজার টাকা,ও ৩য় পুরস্কার ১ হাজার টাকা এবং মাদ্রাসা পর্যায়ে ১ম পুরস্কার ৫ হাজার টাকা, ২য় পুরস্কার ৩ হাজার টাকা, ৩য় পুরস্কার ২ হাজার টাকা নগদ অর্থ ও সনদ পত্র প্রদান করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে
প্রবাস থেকে ভার্চোয়ালী যুক্ত থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করের, সভাপতি ছাদিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক আকতার আলী,সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ খান পাবেল, কামরুল ইসলাম, হাবিবুর রহমান নির্বাহী সদস্য আমীর হামজা মীম।
এসময়,ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমদ,বোরহান আলী,রায়হান আহমদ,আজাদ আহমদ,রনি মিয়া,শামছুল ইসলাম,সাইদুল ইসলাম রনি,ইয়াকুব আলী, তুহিন আলী,নাইম তালুকদার,আরিফ হোসেন লিমন,মাজদি আলী,হোসাইন রাব্বী, ফারহান আহমদ প্রমুখ।

রিলেটেড

জনপ্রিয়