বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজাতীয়অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষা শুরু হবে ২৭ অক্টোবর।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষা শুরু হবে ২৭ অক্টোবর।

মনুকণ্ঠ নিউজ ডেস্কঃ

শিক্ষা মন্ত্রণালয়
মাননীয় উপদেষ্টার দপ্তর

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষা শুরু হবে ২৭ অক্টোবর

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে, ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে পর্যায়ক্রমে SMS দিয়ে  মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

 মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজ পত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে SMS এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনীয় কাগজপত্রাদি :

(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts/Marks Sheets)

(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ।

(গ) লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।

বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ-র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ২৭ অক্টোবর ২০২৪ তারিখ হতে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বরসমূহ তারিখ অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সিরাজ উদ-দৌলা খান 
সিনিয়র তথ্য অফিসার 
০১৭১৭০৫৯৩৭২

রিলেটেড

জনপ্রিয়