মৌলভীবাজার প্রতিনিধি।


সারা দেশে আবারও শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় সাশ্রয়ী মূল্যে সারা দেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল দেওয়া হবে। (১৫ সেপ্টেম্বর) রোববার থেকে এ কার্যক্রম শুরু হবে।
(১৪ সেপ্টেম্বর)শনিবার টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক কোটি পরিবার সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
