বুধবার, ২০শে কার্তিক ১৪৩৩ - ৪ ঠা নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদUncategorizedমৌলভীবাজারে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত।

মৌলভীবাজারে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত।

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দৃই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ আগষ্ট) বিকেলে আদপাশা সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মন্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

স্থানীয়রা জানান, মির্জাপুর গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রিলেটেড

জনপ্রিয়