শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদজাতীয়মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২৭ তম বার্ষিক...

মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

২১ ডিসেম্বর শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় মৌলভীবাজার শহরের অভিজাত বেঙ্গল কনভেনশন হলরুমে চেম্বারের নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোজাম্মিল আলী শরিফের সভাপতিত্বে ও পরিচালক সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম রিপন ও পরিচালক মনোয়ার আহমেদ রহমান এর যৌথ সঞ্চালনায়
দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২৭ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত এর মাধ্যমে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রধান অতিথি মো: ফয়জুল করিম ময়ূন বক্তব্য কালে বলেন ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান পরবর্তী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিষদ অত্যান্ত সাহসীকতার সাথে ব্যবসায়ীদের এই সংগঠনকে আগলিয়ে রাখার জন্য নবনির্বাচিত সভাপতি ও সকল পরিচালক গনকে অভিনন্দন যানান,এসময় তিনি দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলার সকল ব্যবসায়ীদের নিয়ে কিছু নতুন সম্ভাবনাময় উদ্দোগ নিতে পরামর্শ দেন এবং উপস্থিত প্রবাসী ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টে
উদ্ভুদ্ধ করেন।

বক্তব্য প্রদানকালে নব নির্বাচিত চেম্বার সভাপতি সৈয়দ মোজাম্মিল আলি শরিফ বলেন মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সকলকে নিয়ে ব্যবসায়ীদের সার্থে কাজ করে যাবে, এবং মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে একটি শক্তিশালী ব্যবসায়ি সংগঠন হিসেবে গঠন করা হবে বলে তিনি উপস্থিত সবাইকে আস্যস্থ করেন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার এর সাবেক সভাপতি ডা: এম এ আহাদ, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মনছুরুজ্জামান জামান।
অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী ক্যাটারিং এসোসিয়েশন অফ কানাডা সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, ব্রিটিশ চেম্বার এর সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, মৌলভীবাজার প্রেসক্লাব আহ্বায়ক সাংবাদিক বকসী ইকবাল আহমদ, প্রফেসর আবু তাহের,: মোঃ মনসুর আলমগীর অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি কলেজ, এমএ মুকিত, সদস্য মৌলভীবাজার জেলা বিএনপি এড. মোশ্তাক আহমদ মম, সাবেক পরিচালক আবুল কালাম বেলাল, সাবেক পরিচালক হাসান আহমেদ জাবেদ, সাবেক পরিচালক নুরুল ইসলাম এলিট প্রমুখ।

এসময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, সৈয়দ মোমিন আহমদ রিমন, নাঈম সরফরাজ, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, মাহমুদুর রহমান, শের আলী হেলাল চৌধুরী, তোফায়েল আহমদ তোয়েল।

রিলেটেড

জনপ্রিয়