মঙ্গলবার, ১৯শে কার্তিক ১৪৩৩ - ৩ রা নভেম্বর ২০২৬ সন্ধ্যা
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটNCL ২০২৬-২৭: রংপুর-বরিশাল ম্যাচ ড্র, ম্যাচসেরা মিম মোসাদ্দেক

NCL ২০২৬-২৭: রংপুর-বরিশাল ম্যাচ ড্র, ম্যাচসেরা মিম মোসাদ্দেক

মৌলভীবাজার প্রতিনিধিঃ

NCL ২০২৬-২৭: রংপুর-বরিশাল ম্যাচ ড্র, ম্যাচসেরা মিম মোসাদ্দেক

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৬-২৭-এর ১৬তম ম্যাচে রংপুর বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার লড়াই ড্র হয়েছে। ম্যাচে রংপুরের হয়ে দ্বিতীয় ইনিংসে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মিম মোসাদ্দেক।

ম্যাচে প্রথম ইনিংসে রংপুর বিভাগ ৪০২ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল বিভাগ ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে দারুণ ব্যাটিং করেন মিম মোসাদ্দেক ও নবীন ইসলাম। মিম মোসাদ্দেক ১২১ রান এবং নবীন ইসলাম ১০৪ রানের চমৎকার ইনিংস খেলেন। তাঁদের সেঞ্চুরিতে ভর করে রংপুর বিভাগ ৫ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করলে ম্যাচটি ড্র হয়।

দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয় সামাল দিয়ে ১২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার পান রংপুর বিভাগের মিম মোসাদ্দেক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মনোয়ার আহমেদ রহমান। ম্যাচটি ড্র হওয়ায় দুই দলকে যৌথভাবে পুরস্কৃত করা হয়।

রিলেটেড

জনপ্রিয়