মঙ্গলবার, ১৯শে কার্তিক ১৪৩৩ - ৩ রা নভেম্বর ২০২৬ সন্ধ্যা
প্রচ্ছদজাতীয়মৌলভীবাজারে ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, ভেন্যু চূড়ান্তঃ

মৌলভীবাজারে ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, ভেন্যু চূড়ান্তঃ

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারে ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, ভেন্যু চূড়ান্তঃ

​
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি সফল করতে স্থান পরিদর্শন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা শহরের ‘মেয়র চত্বর’ এলাকাকে দিবসটি পালনের মূল ভেন্যু হিসেবে চূড়ান্ত করে স্থানটি পরিদর্শন করা হয়।
​স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমদ,এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব ইজদানি ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​পরিদর্শন শেষে জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্মরণে মৌলভীবাজারে বিশাল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সার্বিক প্রস্তুতি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
​তিনি আরও জানান, এবারের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এছাড়াও মৌলভীবাজার জেলার অন্যান্য জাতীয় সংসদ সদস্যবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
​দিবসটিকে স্মরণীয় করে রাখতে সাজসজ্জা কমিটির আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান জানান, শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও অনুষ্ঠানস্থলে দৃষ্টিনন্দন সাজসজ্জার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এসব কাজ সম্পন্ন করা হবে।
​সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মৌলভীবাজারে ৭ নম্বরের এই জাতীয় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে।

​

রিলেটেড

জনপ্রিয়