মঙ্গলবার, ১৯শে কার্তিক ১৪৩৩ - ৩ রা নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদজাতীয়স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান নাসের রহমানের

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান নাসের রহমানের

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যানের ১২টি পদসহ ১১২টি সাধারণ সদস্য পদে দলীয় সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান বলেন, দল যাঁকে সমর্থন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান এবং ১১২টি সাধারণ সদস্য পদে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ সুযোগ কাজে লাগাতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগামী রবিবারের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতির কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে।

জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ইউনিয়নভিত্তিক মনিটরিং টিম গঠনের পরামর্শ দেন। অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের বিগত জাতীয় সংসদ নির্বাচনে এম. নাসের রহমানের বিজয়ে নেতাকর্মীদের অবদানের প্রশংসা করেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদের পরিচালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ১২টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য, তৃণমূলের মূল্যায়ন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

0-3840×2160-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:7;


রিলেটেড

জনপ্রিয়