শুক্রবার, ১৯শে চৈত্র ১৪৩২ - ৩ রা এপ্রিল ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদঅর্থনীতিশ্রীমঙ্গলের লাংলিয়াছড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় বালু জব্দ।

শ্রীমঙ্গলের লাংলিয়াছড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় বালু জব্দ।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলের লাংলিয়াছড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও বালু জব্দ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অদ্য ২৮ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে মোঃ সাহবুদ্দীন নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০০ (তিনশত) ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন।

জেলা প্রশাসন সুত্রে জানাযায়, প্রাকৃতিক পরিবেশ ও নদী-খাল রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

রিলেটেড

জনপ্রিয়