মৌলভীবাজার প্রতিনিধিঃ



২০ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৫ নং আখাইলকুড়া ইউ পি শাখার উদ্যোগে আখাইলকুড়া ইউনিয়ন হলরুমে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও পরে ইউনিয়ন কমপ্লেক্স সম্মুখ থেকে একটি মোবারক র্যালী শুরু হয়ে রেলিটি ইউনিয়নস্থ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে মিলাদ দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুফতি লোকমান খান নবীন, যৌথ সঞ্চালনা করেন আখাইলকুড়া ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ বক্তব্য রাখেন, উপদেষ্টা মাওলানা আব্দুল হাই দিনারপুরী, হাফিজ আব্দুল মুকিত, মৌলভীবাজার সদর আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামীম আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ চমৎকারী, হাফিজ দ্বীন ইসলাম চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন
হাফিজ সাজিদ আহমদ, হাফিজ জুয়াহির উদ্দিন, হাফিজ মাওলানা ইমজাদ আহমদ, ছয়ফুর রহমান শফি, কারী আনিছুর রহমান, মো. জমির হোসেন,হাফিজ জুয়েল আহমদ রনি, মাওলানা আব্দুল মুকিত প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন তালামীয নেতা অনিক আহমদ, হাফিজ সালমান আহমদ,রেদওয়ান আহমদ, নজরুল ইসলামসহ আরো অনেকে।
