মৌলভীবাজার প্রতিনিধিঃ


মৌলভীবাজার জেলায় সরকারি চাকুরিজিবী তিনজন কর্মচারি দুজন শিক্ষক ও একজন ইউনিয়ন সমাজকর্মী কর্মরত অবস্থায় মৃত্যু বরন করিলে, মৃত্যুবরণজনিত কারণে ৩ জন মৃত কর্মচারীর পরিবারকে ২৮ মে বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসক কার্য্যালয়ে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা হারে মোট =২৪,০০,০০০/- মোট (চব্বিশ লক্ষ) টাকার তিনটি চেক প্রদান করেন। আর্থিক সহযোগিতা প্রাপ্ত পরিবারের মধ্যে
১. মৃত মোঃ নিজাম উদ্দিন, প্রাক্তন প্রাথমিক সহকারী শিক্ষক, চেরারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ এর স্ত্রী জনাব ফজিরুন বেগম ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা
২. মৃত সুব্রত বিশ্বাস, প্রাক্তন ইউনিয়ন সমাজকর্মী, উপজেলা সমাজসেবা কার্যালয়, বড়লেখা, এর স্ত্রী জনাব রীতা রানী বিশ্বাস ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা
৩. মৃত সঞ্চিতা ভট্রাচার্য্য প্রাক্তন সহকারী শিক্ষক, শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সদর এর স্বামী জনাব বিশ্বনাথ ভট্টাচার্য ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকার চেক তাদের প্রত্যেকের হাতে তুলে দেয়া হয়।
