রবিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ২০ শে সেপ্টেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদআইন আদালত২৪ এর গণঅভ্যুত্থান ধরে রাখার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক দের  মতবিনিময়...

২৪ এর গণঅভ্যুত্থান ধরে রাখার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক দের  মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

২৪ এর গণঅভ্যুত্থান ধরে রাখার বিষয়ে মৌলভীবাজারে  পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক দের  মতবিনিময় সভা। 

২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে এগারোটার সময় এনটিভি প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে প্রেস ক্লাব হলরুমে   

২৪ এর গণঅভ্যুত্থান অর্জন ধরে রাখার বিষয়ে পুলিশ সুপার এইচ এম জাহাঙ্গীর হোসেনের  সঙ্গে  মৌলভীবাজার প্রেস ক্লাব সাংবাদিক দের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়   উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ,প্রেস ক্লাব আহ্বায়ক বকসি ইকবাল আহমদ,বাংলা ভিশন প্রতিনিধি ও ইমজা সভাপতি সৈয়দ হুমায়েদ আলি সাহিন,দিপ্ত টিভি প্রতিনিধি বকসি মিছবাউর রহমান, এনটিভি প্রতিনিধি এস এম উমেদ আলী,  দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মাছরাঙা টিভি প্রতিনিধি, ও ইমজা সাধারণ সম্পাদক  তমাল ফেরদৌস দুলাল, মৌলভীবাজার প্রেস ক্লাব সদস্য সচিব ও দৈনিক মৌমাছি কন্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার সমাচার সম্পাদক আব্দাল কোরেশী,৭১ টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক যায় যায় দিন জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, আজকের কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসাইন,এসময় বক্তারা মৌলভীবাজার জেলা শহরের আইনশৃঙ্খলা অবনতি, শহরে কিশোরগ্যাং এর আবির্ভাব, শহরে  যত্র তত্র গাড়ি পার্কিং যানজট নিরশন,ব্যটারি চালিত অটোরিকশা বন্ধ শহরে সিএনজি টমটমে বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়া 

লাইসেন্স বিহীন গাড়ি চালানোসহ ২৪এর গণঅভ্যুত্থান অর্জন ধরে রাখার বিষয় বিভিন্ন প্রস্থাবনা তুলে ধরেন এসময় প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও উপস্থিত মৌলভীবাজার জেলা ডি আই ওয়ান ও মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  গাজি মাহবুবুর রহমান  উপস্থিত সাংবাদিক দের আস্বস্ত করে বলেন আপনাদের বক্তব্য আমি ও উপস্থিত আমরা সবাই   শুনেছি আপনাদের  প্রস্থাবনা পেয়েছি আমি আশা করছি মৌলভীবাজার জেলার সর্বস্থরের জনগনের ও জেলার সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা পেলে জেলার আইনশৃঙ্খলার সাভাবিকতা ফিরিয়ে আনা সহ  সকল দুস্কৃতি কারিদের আইনের আওতায় নিয়ে আসা অসম্ভব কিছু না তার সঙ্গে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  সকল নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো  তারা দেশ ও জাতির শত্রু তাদের সবার তালিকা আমাদের কাছে এসেছে তারা   যারাই হোক তাদেরকে আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এসময় মৌলভীবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দরা প্রধান অতিথি পুলিশ সুপার এইচ এম জাহাঙ্গীর হোসেন কে ফুলেল শুভেচছা জানান।

রিলেটেড

জনপ্রিয়