মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা স্বৈরশাসনের পর আ’লীগ নেতা-কর্মীরা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আবার সুন্দরবনেও তাদের পাওয়া যায়। তাদের ১৫ বছরের দুঃশাসন থেকে মানুষ আজ মুক্ত হয়েছে। শনিবার জেলার রাজনগর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।