শুক্রবার, ২৩শে শ্রাবণ ১৪৩৩ - ৭ ই আগস্ট ২০২৬ দুপুর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরএইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে এবারও সাফল্যের চুড়ায় রাকিব।

এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে এবারও সাফল্যের চুড়ায় রাকিব।

মৌলভীবাজার প্রতিনিধি।

এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে রাকিব

এবারের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে মোঃ মিনহাজুর রহমান রাকিব । সে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় ও জিপিএ-৫ অর্জন করেছে। রাকিব জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রেখেছে।  মোঃ মিনহাজুর রহমান রাকিব মৌলভীবাজার সরকারি কলেজের বানিজ্য বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। রাকিবের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার পরিবারে আনন্দের বন্যা বইছে। পাশাপাশি তার প্রতিষ্ঠানের শিক্ষক-সহপাঠীরাও ভীষণ খুশি।  মিনহাজুর রহমান রাকিব দৈনিক আমার সংবাদ, এশিয়ান টেলিভিশন, মৌলভীবাজার২৪ ডট কম সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল ও নুরজাহান আক্তার নদীর বড় ছেলে।
ভবিষ্যতে সে মানুষের জন্য কাজ করতে পারে সে জন্য তার জন্য দোয়া চেয়েছেন তার বাবা মা।

রিলেটেড

জনপ্রিয়