একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমানকে (মিনু) ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। রাজশাহী মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার বাদী হয়ে গতকাল শনিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি করেন।
সামসুন নাহার রাজশাহী সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদ্য সাবেক কাউন্সিলর। দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় ২০২৩ সালে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। এই ১৬ জনের মধ্যে সামসুন নাহারও ছিলেন।
